কিভাবে বাংলাদেশের মত কম্পিটিটিভ জব মার্কেটে নিজেকে সবার থেকে আলাদা এবং অন্যতম হিসেবে প্রেজেন্ট করবেন?

প্রথমেই বলে নেই, আমি একটি স্বনামধন্য কোম্পানিতে ট্যালেন্ট একুইজিশন প্রফেশনাল হিসেবে আছি যেখানে আমার অন্যতম প্রধান কাজগুলো রিক্রুইটমেন্ট, সিলেকশন, এমপ্লয়ি ট্রেইনিং এন্ড ডেভেলপমেন্ট ।

সম্পুর্ন আর্টিকেলটি পড়বেন, কথা দিচ্ছি আপনার ক্যারিয়ারে অন্যতম চেইঞ্জ আনতে পারবেন এবং অনেকের থেকে এগিয়ে যাবেন। 

বাংলাদেশের প্রাইভেট সেক্টরের জবগুলো তে প্রতিনিয়ত কম্পিটিশন ব্যাপক হারে বেড়েই চলেছে।  যার দরুন অনেক কাঙ্ক্ষিত জব গুলো তে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আবেদন করেও সারা পাচ্ছেন না। এর পেছনে কিছু বিশ্লেষণ আমি আপনাদের কাছে উপস্থাপন করব। এখানে আমি আমার রিক্রুইটমেন্ট অভিজ্ঞতা থেকে  কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। কিছু ভুল ধরিয়ে দিব এবং কিছু ট্রিকস শেয়ার করব। 


আবেদনের বিপরীতে সারা না পাওয়ার কারণ সমূহ। 

১. জব মার্কেটে এত বেশি কম্পিটিশন যে একজন রিক্রুইটার যে হাজার খানেক আবেদন থেকে সিভি বাছাই করে তার থেকে প্রত্যক্ষভাবে কেউ উপলব্ধি করতে পারেনা, যেখানে একটি  মাত্র খালি পদের বিপরীতে কয়েক হাজার আবেদন জমা হয়। আর এই হাজার হাজার আবেদনের মধ্যে আপনার আবেদনটি স্বাভাবিকভাবেই রিক্রুইটারের নজরে আসার ব্যাপারটি অনেকটা লটারির মতো হয়ে যায়। 

একটা প্রশ্ন আপনি এইখানে জিজ্ঞাসা করতেই পারেন যে লটারির মতো ব্যাপারটি কেনো বললাম, তাহলে কি যোগ্যতা অনুযায়ী কি সিভি বা আবেদন বাছাই করা হয়না? হ্যা, অবশ্যই হয়। এত আবেদনের ভিতর আপনি আনুমানিক  ১০% আবেদনকারী কে অযোগ্য হিসেবে পাবেন  যাদের ব্যাকগ্রাউন্ড জব রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করেনা কিন্তু  বাকি ৯০% আবেদনকারীকে আপনি অযোগ্য হিসেবে ধরতে পারবেন না কারণ তারা জব রিকোয়ারমেন্টের সাথে তাদের ব্যাকগ্রাউন্ড মিল রেখেই জবে আবেদন করেন। সো আপনি ৯০% এর ভিতর পরেও ডাক পাচ্ছেন না কিছু ফ্যাক্টরের কারণে।


২. আপনার সিভি প্রফেশনাল নয়।  একটি প্রফেশনাল সিভি একজন ব্যাক্তি সম্পর্কে অনেক গভীর ধারণা প্রকাশ করে। একটি সিভির ডিজাইন থেকে একজন  আবেদনকারীর রুচি, তার প্রফেশনালিজম, পারসোনালিটি, এবং সে তার নিজের কাজের উপর কতটা যত্নশীল এক দেখায় বলে দেওয়া যায়। স্বাভাবিকভাবেই অধিকতর প্রফেশনাল সিভি গুলো নজরে আসে আগে। এই কম্পিটিটিভ জব মার্কেটে আপনার সবকিছুই অন্যদের থেকে এগিয়ে রাখতে হবে, এগিয়ে রাখলেই সবার থেকে আলাদা হতে পারবেন না হলে সেই অতল সিভিতেই আপনার সিভি হারিয়ে যাবে। 

কিভাবে প্রফেশনাল সিভি বানাবেন? 

উত্তর: ট্রিকস শেষে দিব। 

৩. আপনার সিভি ATS ফ্রেইন্ডলি নয়। এখন অধিকাংশ বড় প্রতিষ্ঠানগুলো প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ATS সিস্টেম ব্যবহার করছে, এবং দিন দিন সকল প্রতিষ্ঠান ATS এর উপর নির্ভর হয়ে পরছে। এর প্রধান কারন হলো, সত্যি বলতে তাদের এত সময় নাই যে হাজার হাজার সিভি নিয়ে বসে বসে সিভি বাছাই করা বা চাইলেও তারা হাজার হাজার সিভি পড়ে দেখতে পারে না। রিক্রুইটমেন্ট টিমের আরও অন্য কাজ থাকে বা ম্যানেজমেন্ট তাদের এত সময়ও দেয় না।  তাই স্বাভাবিকভাবেই আপনার সিভি ATS ফ্রেইন্ডলি না হওয়ায়, আপনি শর্টলিস্ট হওয়ার আগেই বাদ পরে যান, আর মনে মনে ভাবেন আপনি যোগ্য নন।  

একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনার সিভি যদি পারফেক্ট ATS ফ্রেইন্ডলি হয়, আপনি কিন্ত অনেক এগিয়ে থাকবেন অনেকে হাই কোয়ালিফাইড ক্যান্ডিডেট থেকে।  কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখনো পার্ফেক্টলি ATS ফ্রেইন্ডলি সিভি বানাতে পারেনা, যার দরুন হাই কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও, ATS সিস্টেম তাদের সিভি রিড করতে না পারার কারনে তারা বাদ পরে যাচ্ছে। 

কিভাবে ATS ফ্রেইন্ডলি সিভি বানাবেন? 

উত্তর: ট্রিকস শেষে দিব। 


৪.   চলুন একটা সিনারি কল্পনা করি।

  *সিজিপিএর ব্যাপার টি আমি ইগ্নোর করছি কারণ অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে  সিজিপিএ আর পড়াশোনার ইন্সটিটিউশনের গুরুত্ব কমতে থাকে, অভিজ্ঞতার প্রায়োরিটি বাড়তে থাকে। আর যেহেতু  সিজিপিএ আপনি চাইলেও আর চেইঞ্জ করতে পারবেন না সেজন্য আপনাকে অন্য ফ্যাক্টরগুলো তে গুরুত্ব সহকারে নজর দিতে হবে *। 

ধরুন, একটি জবে আবেদনের যোগ্যতা হিসেবে MBA এবং ২ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। সেখানে  ১০০০ সিভি পরেছে, আমাদের টার্গেট এর ভিতর থেকে  ১০-১৫ টা সিভি ইন্টারভিউ এর জন্য বাছাই করা।

ধাপ-১,  ATS সিস্টেম ব্যবহার করে ৭০০ সিভি বাদ দিয়ে দেওয়া হলো এবং ৩০০ সিভি প্রাইমারি ভাবে শর্টলিস্ট করা হলো। 

ধাপ-২, এখন এই ৩০০ সিভির সকলেই ইন্টারভিউ এর যোগ্য, কিন্ত এত ক্যান্ডিডেট ইন্টারভিউ নেওয়া অসম্ভব। সো আরেকটু ফিল্টার করব।  তাই প্রতিটি সিভি ৩০ সেকেন্ড করে অভারলুক করে প্রফেশনাল সিভি গুলো বাছাই করব, আমি আগেই বলেছি প্রফেশনাল সিভি একজন আবেদনকারীর কি কি গুণাবলি প্রেজেন্ট করে। যেহেতু ৩০০ সিভির সকলেই যোগ্য, সেহেতু আমরা নিশ্চিন্তে ১০০ আবেদন বেছে নিলাম যাদের সিভি সর্বোচ্চ প্রফেশনালিজম প্রকাশ করেছে। 

ধাপ-৩, এখন আমার একটি প্রশ্নের উত্তর দিন। 

এই ১০০ আবেদনকারীর সকলেই MBA সম্পন্ন এবং ২ বছরের রিলেটিভ কাজের অভিজ্ঞতা সম্পন্ন এবং সবারই সিভি খুবই প্রফেশনাল। এখান থেকে ১০-১৫ জন কে কিভাবে বাছায় করবেন?  

এখন একটু রিক্রুইটমেন্ট টিম কে সতর্ক হয়ে সিভি বাছায় করতে হবে।

বেস্ট সিভি থেকে বেস্ট বের করে আনতে হয়। 

যারা নিজেদেরকে সবসময় ডেভেলপমেন্টের প্রক্রিয়ায় একটিভ রাখেন, তাদেরকে ফাইনাল শর্টলিস্ট করার সময় খুবই পজিটিভভাবে দেখা হয়। যেমন যারা কন্টিনিউস কোনো না কোনো সেল্ফ বা প্রফেশনাল ডেভেলপমেন্টের কোর্স করে থাকে বা তার ব্যাকগ্রাউন্ড রিলেটেড অথবা জব রিলেটেড কোনো স্কিল ডেভেলপমেন্ট কোর্স করে থাকে।  এই কোর্স গুলা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে এবং প্রকাশ করবে যে আপনি কতটা ক্যারিয়ার অরিয়েন্টেড বা এক্টিভ। এইটা অনেকটা বিরিয়ানির মসলার মত কাজ করে। আপনার সিভিতে যত এই ধরনের মসলা থাকবে তত আপনার এক্সেসিবিলিটি বাড়বে। এভাবে আমরা ১০০০ সিভি থেকে ১০-১৫ টি সিভি ফাইনাল শর্টলিস্ট করে নিলাম ইন্টারভিউ এর জন্য। 

এডিশনাল পয়েন্ট ফর বিডিজবস:

ভিডিও রিজিউমি : বিডিজবসে ভিডিও রিজিউমি খুব কম আবেদনকারী ব্যাবহার করে, কিন্তু যারা করে তারা আপনার থেকে ৫০% এগিয়ে থাকে।  অনেকে এই ফিচারটি ব্যাবহার করেন না কারণ তারা ভিডিও এডিটিং বা প্রফেশনাল ভিডিও বানাতে পারেন না। প্রফেশনাল ভিডিও না করতে পারলে ভিডিও রিজিউমি না দেওয়ায় ভালো, কারণ এইটা হিতে বিপরীত হয়। কিন্ত বিডিজবসে প্রফেশনাল ভিডিও দিতে পারলে বিডিজবসে ৫০% এগিয়ে থাকবেন, কারণ এইটার মাধ্যমে রিক্রুইটার সহজেই আপনার সাথে কন্টাক্ট ছাড়া বুঝে নেয় আপনি কতটা প্রেজেন্টেবল।  কর্পোরেট ওয়ার্ল্ডে আপনার প্রেজেন্টেবল সব কিছুই প্রফেশনাল হতে হবে।  

কিভাবে প্রেজেন্টেবল ভিডিও রিজিউমি বানাবো? 

উত্তর : শেষে ট্রিকস দিবো।


ফাইনাল Key পয়েন্টস: এই পয়েন্ট গুলোতে কোনো কম্প্রোমাইজ করা মানে নিজের লস করা। 

১. নিজের ব্যাকগ্রাউন্ড বা এক্সপেরিয়েন্স রিলেটেড জবে এপ্লাই করা। 

২. কমপক্ষে ৮৫% ATS ফ্রেইন্ডলি সিভি তৈরি। 

৩. গুড লুকিং প্রফেশনাল সিভি তৈরি করা। 

৪. নিজের ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন শর্ট কোর্স বা লং কোর্স করা এবং স্কিল ডেভেলপমেন্টের কোর্স করে তা সিভি তে এড করা। 


ট্রিকস পর্ব : আপনার এখানে কিছু টাকা খরচ বা ইনভেস্ট হবে, তাই আপনি চাইলে এই অংশ ইগ্নোর করতে পারেন। কিন্ত এই খরচের বিপরীতে আপনি ক্যারিয়ারে অন্যদের অনেক এগিয়ে থাকবেন। অথবা যারা এই স্ট্রাটেজি অলরেডি ফলো করছে তারা আপনার থেকে এগিয়ে পড়েছে এবং ইন্টারভিউ কল পাচ্ছে আর আপনি ইন্টারভিউ কল পাচ্ছেন না। 

ট্রিকস ১, ATS ফ্রেইন্ডলি এবং প্রফেশনাল সিভি : একই সাথে আপনি গুড গ্রাফিক্স এবং ATS ফ্রেইন্ডলি সিভি বানাতে জটিলতায় ভুগতে পারেন।  কারণ গ্রাফিক্স সিভির ATS রেট কমিয়ে দেয়। এই ক্ষেত্রে আমি বলব Fiverr হেল্প নিতে।  এইখানে ৫ ডলার দিয়েও সিভি ডিজাইন করে নিতে পারেন।  কিন্ত যেহেতু সিভি আপনার ক্যারিয়ারে এবং আপনার কাংখিত ড্রিম জব পেতে একটি অন্যতম ভূমিকা পালন করবে সেহেতু ২০-৩০ ডলার খরচ করে প্রফেশনাল কাউকে দিয়ে Fiverr থেকে সিভি বানিয়ে নিন। 


ট্রিকস ২, বিভিন্ন কোর্স : 10 মিনিট.কম, Coursera এই সাইট গুলো থেকে আপনার জব রিলেটেড বিভিন্ন কোর্স অনলাইনে করে নিন৷ এইগুলো রিনাউন্ড সাইট, সকলেই সহজেই চিনবে। 


ট্রিকস ৩, ভিডিও রিজিউমি : আপনার শিক্ষা, অভিজ্ঞতা, কাজের দক্ষতা এবং কেনো আপনাকে প্রায়োরিটি লিস্টে রাখা উচিত এই গুলো মেনশন করে একটি সুন্দর স্ক্রিপট ইংরেজি তে লিখে ভালো ক্যামেরা দিয়ে ধারণ করুন। ভিডিও টি Fiverr থেকে অল্প ডলারে কাউকে হায়ার করে প্রফেশনাল বানিয়ে ফেলুন । 


বোনাস পয়েন্টস : 

১. এই লিংক থেকে Fiverr এ কাউকে হায়ার করলে, ২৫০  ডলার সমান মূল্যের কোর্স এবং ক্যারিয়ার রিলেটেড ম্যাটেরিয়াল ফ্রি পাবেন। সাথে ইন্টারভিউ তে পাশ করার প্রিমিয়াম ম্যাটেরিয়াল। Link

২. এই লিংক থেকে 10মিনিট.কম এর কোনো কোর্স ক্রয় করলে ১০০ ডলার সমান মূল্যের কোর্স এবং ক্যারিয়ার রিলেটেড ম্যাটেরিয়াল ফ্রি পাবেন। সাথে ইন্টারভিউ তে পাশ করার প্রিমিয়াম ম্যাটেরিয়াল তো থাকছেই। 

Leadership Excellence - Link

Smart Leadership Bundle - Link

Microsoft Office 3 in 1 Bundle - Link

Complete Professional Communication Bundle - Link

নোট: উক্ত বোনাসগুলো পেতে Fiverr বা 10মিনিট.কম থেকে প্রোডাক্ট ক্রয় করার পর careertrickbd@gmail.com এ মেইল করুন। 

Comments