Posts

কিভাবে বাংলাদেশের মত কম্পিটিটিভ জব মার্কেটে নিজেকে সবার থেকে আলাদা এবং অন্যতম হিসেবে প্রেজেন্ট করবেন?

প্রথমেই বলে নেই, আমি একটি স্বনামধন্য কোম্পানিতে ট্যালেন্ট একুইজিশন প্রফেশনাল হিসেবে আছি যেখানে আমার অন্যতম প্রধান কাজগুলো রিক্রুইটমেন্ট, সিলেকশন, এমপ্লয়ি ট্রেইনিং এন্ড ডেভেলপমেন্ট । সম্পুর্ন আর্টিকেলটি পড়বেন, কথা দিচ্ছি আপনার ক্যারিয়ারে অন্যতম চেইঞ্জ আনতে পারবেন এবং অনেকের থেকে এগিয়ে যাবেন।  বাংলাদেশের প্রাইভেট সেক্টরের জবগুলো তে প্রতিনিয়ত কম্পিটিশন ব্যাপক হারে বেড়েই চলেছে।  যার দরুন অনেক কাঙ্ক্ষিত জব গুলো তে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আবেদন করেও সারা পাচ্ছেন না। এর পেছনে কিছু বিশ্লেষণ আমি আপনাদের কাছে উপস্থাপন করব। এখানে আমি আমার রিক্রুইটমেন্ট অভিজ্ঞতা থেকে  কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। কিছু ভুল ধরিয়ে দিব এবং কিছু ট্রিকস শেয়ার করব।  আবেদনের বিপরীতে সারা না পাওয়ার কারণ সমূহ।  ১. জব মার্কেটে এত বেশি কম্পিটিশন যে একজন রিক্রুইটার যে হাজার খানেক আবেদন থেকে সিভি বাছাই করে তার থেকে প্রত্যক্ষভাবে কেউ উপলব্ধি করতে পারেনা, যেখানে একটি  মাত্র খালি পদের বিপরীতে কয়েক হাজার আবেদন জমা হয়। আর এই হাজার হাজার আবেদনের মধ্যে আপনার আবেদনটি স্বাভাবিকভাবেই রিক্র...